চলতি আইপিএলে ফেরার রাস্তা বন্ধ, রায়নার নাম ওয়েবসাইট থেকে বাদ দিল চেন্নাই সুপার কিংস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৪৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

চলতি আইপিএলে খেলার দরজা একেবারে বন্ধ হয়ে গেল সুরেশ রায়নার সামনে। চেন্নাই সুপার কিংসের সরকারি ওয়েবসাইট থেকে তাঁর নাম বাদ দেওয়া হল।
আইপিএল শুরুর আগে সংযুক্ত আরব আমিরশাহী থেকে দেশে ফিরে এসেছিলেন রায়না। কারণ হিসেবে শোনা গিয়েছিল নানা কথা। ঘর পছন্দ না হওয়া, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতো ঘর চেয়ে প্রত্যাখ্যাত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। সিএসকে–র সঙ্গে তাঁর সম্পর্কে অবনতির খবর ডালপালা মেলেছিল।
স্বয়ং রায়না যদিও বলেছিলেন যে আমিরশাহিতে তাঁর সন্তানদের জন্য উদ্বেগ থেকেই আইপিএল না খেলার সিদ্ধান্তে এসেছিলেন। সেই সময় চেন্নাই শিবিরের ১৩ সদস্যের করোনা ধরা পড়েছিল। তার মধ্যে দু’জন ক্রিকেটারও ছিলেন। শোনা গিয়েছিল, পারিবারিক সমস্যার কারণেও তিনি নাকি দেশে ফিরেছেন। দুষ্কৃতীদের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন তাঁর কাকা। আহত হন পরিবারের অন্যরাও। শোনা গিয়েছিল, রায়নার দেশে ফিরে আসার এটাও একটা বড় কারণ।
এদিকে, রায়নাকে ফের আইপিএলে দেখা যাওয়া নিয়ে শুরু হয়েছিল জল্পনা। রায়না নিজেও পরবর্তীকালে আমিরশাহীতে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। অন্যদিকে, আইপিএলে টানা দুই ম্যাচে হারের পর রায়নাকে দলে ফেরানোর ডাক সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন সমর্থকরা। কিন্তু, যেভাবে তাঁর নাম কেটে দেওয়া হল সিএসকে–র সরকারি ওয়েবসাইট থেকে, তাতে বার্তা পরিষ্কার। যার মানে এবারের আইপিএলে তিনি আর দলের সদস্য নন। তাছাড়া, সিএসকে–র সিইও কাশী বিশ্বনাথন সদ্য পরিষ্কার করে দিয়েছিলেন যে নিজে থেকে রায়নার সরে যাওয়ার সিদ্ধান্ত মেনে নিয়েছে দল। তা নিয়ে আর ভাবা হচ্ছে না। আর সেই সিইও যে শুধুই কথার কথা বলেননি, তা প্রতিফলিত রায়নার নাম কেটে দেওয়ার সিদ্ধান্তে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর