নতুন করোনা শনাক্ত ১৪৮৮, মৃত্যু ২৬

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ২১৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৮৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ২১৯ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৬২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৭৪ হাজার ৩৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ লাখ ৬ হাজার ৮৬৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪৮০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ২১৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর