খুনই হয়েছেন সুশান্ত! সিবিআই–এর দাবি‌ ‘‌সব দিক খতিয়ে দেখা হচ্ছে’‌

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৮০৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সিবিআই–এর তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছিল সুশান্ত সিংয়ের পরিবার। টুইটারে সিং পরিবারের আইনজীবীও হতাশা প্রকাশ করেছিলেন। দাবি করেছিলেন, সুশান্তকে আসলে গলা টিপে খুন করা হয়েছে। সেই সিদ্ধান্তে পৌঁছতে অনেক বেশি সময় নিয়ে ফেলছে সিবিআই। এদিন সেসব অভিযোগই ওড়াল সিবিআই। জানাল, রহস্যমৃত্যুর সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার বিবৃতি জারি করে সিবিআই জানাল, ‘‌সুশান্ত সিংয়ের মৃত্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পেশাদারি তদন্ত চালাচ্ছে, যাতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও দিকই এড়িয়ে যাওয়া হচ্ছে না। তদন্ত এখনও চলছে।’‌
গত সপ্তাহেই সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং টুইটারে লেখেন, রহস্য মৃত্যুর তদন্তে ঢিলেমি দিচ্ছে সিবিআই। তাঁকে নাকি এইমস–এর এক চিকিৎসক জানিয়েছিলেন, সুশান্তকে নাকি গলা টিপে মারা হয়েছে। মৃতদেহের ছবি দেখে তিনি ২০০ শতাংশ নিশ্চিত। সুশান্তের মৃত্যুর ফরেনসিক তদন্ত করেছিল এইমস–এর যে দল, ওই চিকিৎসক তার সদস্য। বিকাশ সিংয়ের ক্ষোভ, এত কিছুর পরেও সুশান্তকে যে খুন করা হয়েছে, সেই সিদ্ধান্তে পৌঁছতে অকারণ দেরি করছে সিবিআই।
সুশান্তের পরিবারও মৃত্যুর সঙ্গে বলিউডের মাদক–যোগ বিষয়টি জড়িয়ে যাওয়ায় বিরক্ত। আইনজীবী বিকাশ সিংয়ের অভিযোগ, সুশান্তের তদন্তের বিষয়টি আচমকা ধীরগতিতে চলছে। সমস্ত নজর চলে গেছে এখন এনসিবি–র মাদক নিয়ে তদন্তে। সেখানে রোজ বলিউড তারকাদের ফ্যাশন প্যারেড করাচ্ছে এনসিবি। তার পরই এই বিবৃতি দিল সিবিআই।
সুশান্তের মৃত্যুতে এইমস–এর ফরেনসিক তদন্তকারী দলের প্রধান ছিলেন সুধীর গুপ্তা। তিনি বিকাশ সিংয়ের কোনও দাবি মানেননি। জানিয়েছেন, ‘‌সিবিআই–কে এখনও রিপোর্ট দেওয়া হয়নি। চূড়ান্ত বৈঠকের দিন স্থির করা হবে। ছবি দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায় না। প্রমাণের ভিত্তিতে আমরা স্পষ্ট মতামত দেব।’‌
এসবের পর রিয়ার আইনজীবী সতীশ মানশিণ্ডে ‘‌পক্ষপাতহীন এবং হস্তক্ষেপ ছাড়া তদন্তের জন্য’‌ সিবিআই–কে নতুন মেডিক্যাল বোর্ড গড়ার অনুরোধ করেছেন। তাঁর আরও অভিযোগ, বিহার ভোটে সুশান্তের মৃত্যু নিয়ে প্রচার চলছে। তাই ‘‌পূর্ব–নির্ধারিত’‌ সিদ্ধান্তে পৌঁছনোর জন্য তদন্তকারী সংস্থাগুলোর ওপর চাপ দেওয়া হচ্ছে। তাঁর কথায়, ‘‌একটি ছবি দেখে ২০০ শতাংশ নিশ্চিত হয়ে এইমস–এর চিকিৎসকের মতামত দেওয়ার ঘটনা ভয়ঙ্কর। ওই ফরেনসিক দলের নেতৃত্বে রয়েছেন ডা.‌ গুপ্তা। তাই পক্ষপাতহীন তদন্তের জন্য নতুন মেডিক্যাল দল গঠন করা উচিত।’‌
গত ৯ সেপ্টেম্বর সুশান্তের বান্ধবী রিয়াকে গ্রেপ্তার করেছে এনসিবি। অভিযোগ, তিনি এবং তাঁর ভাই শৌভিক সুশান্তকে মাদক জোগাতেন। তাঁর বিরুদ্ধে পাটনার থানায় অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর