যৌন উত্তেজক পানীয় কারখানায় অভিযান, মালিক আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নাটোরের বড়াইগ্রামে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক পানীয় (ড্রিংকস) কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের জোয়াড়ি গ্রামে অভিযান চালিয়ে জিনসেন প্লাস, শক্তি প্লাস, হর্স পাওয়ার নামে ২০০ বোতল পানীয়, পানীয় তৈরির উপাদান, সরঞ্জমাদি, লেবেল উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিক আশরাফুল ইসলামকে (৪০) আটক করা হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে আশরাফুল তার বাড়িতে এই নিষিদ্ধ ওষধের কারখানায় বিভিন্ন ধরনের যৌন উত্তেজক পানীয় উৎপাদন এবং তা নিয়মিত বাজারজাত করে আসছিলেন। তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা রুজু করে আজ সোমবার দুপুরে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর