রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার পুলপাড় হোসেন সাহেবের গলিতে মুদি দোকানদারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
নিহত ওই মুদি দোকানদারের নাম-নজরুল ইসলাম (৪৫)। স্থানীয়রা জানায়, দুপুরে রাহাত নামের এক যুবক হঠাৎ দোকানে ঢুকে তার পেটে ছুরিকাঘাত করে। এ সময় তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছুরিকাঘাতকারী রাহাতকে (৩০) নামের ওই যুবককে আটক করা হয়েছে। কী কারণে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সপাতালের মর্গে পাঠানো হয়েছে।