সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে ঢাকার এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঠিক করেন বিচারক কেএম ইমরুল কায়েশের আদালত। গত ১৫ সেপ্টেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। চার কার্যদিবসে মামলাটিতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

এরপর আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন সাহেদ।

গত ৩০ জুলাই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. শায়রুল ইসলাম এই চার্জশিট দাখিল করেন। গত ২৭ আগস্ট সাহেদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত।

উল্লেখ্য, গত ৬ জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাব। অভিযানের শেষে গত ৭ জুলাই হাসপাতালের উত্তরা ও মিরপুরের শাখা দু’টি সিলগালা করে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন র‌্যাব। গত ১৫ জুলাই ভোরে রাত অবৈধ অস্ত্রসহ সাহেদকে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে আটক করে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর