ভারতের সাবেক মন্ত্রী যশবন্ত সিনহা আর নেই

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ভারতের সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা যশবন্ত সিনহা মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইটবার্তায় মোদী লিখেছেন, ‘‘প্রথমে একজন সেনা এবং তারপর অভিজ্ঞ রাজনীতিক হিসেবে দেশসেবা করেছেন তিনি। অটলবিহারী বাজপেয়ীর সরকারে তিনি অর্থমন্ত্রক, বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছন। তাঁর মৃত্যুতে আমি শোকাহত।’’ দলের সাংগঠনিক দিকেও প্রয়াত রাজনীতিকের অবদান স্মরণ করেছেন মোদী। সমবেদনা জানিয়েছেন তাঁর পরিবারের প্রতি।
১৯৩৮ সালের ৩ জানুয়ারি রাজস্থানের বারমের জেলার জসোল গ্রামে জন্মগ্রহণ করেন যশোবন্ত। মেয়ো কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি উত্তীর্ণ যশোবন্ত ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন ষাটের দশকে। রাজনীতিতে প্রবেশ ষাটের দশকেরই, শেষ দিকে। বিজেপি-র প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম। রাজ্যসভায় প্রথম পা রাখেন আশির দশকে। সূত্র : আনন্দ বাজার

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর