ভারতে বিল্ডিং ধস, নিহত ১০

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ভারতের মহারাষ্ট্রে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টা নাগাদ মুম্বাইয়ের কাছে ভিয়ান্ডি এলাকায় ভেঙে পড়ে তিনতলা বাড়িটি।

ভোর বেলা উদ্ধারকাজ শুরু করেছে ভারতের বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। দমকল বাহিনী ও পুলিশও সেই কাজে সহায়তা করছে। ইতোমধ্যেই ১০ জনকে ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও ২০-২৫ জনের আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক অফিসার।

থানে পুর কর্পোরেশনের এক মুখপাত্র বহুতল ভাঙার ঘটনা নিয়ে বলেছেন, ‘‘ভিয়ান্ডিতে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় এখনও অবধি আট জনের মৃত্যু হয়েছে।’’

এই বিবৃতির পরে আরও দু’জনের মৃত্যুর কথা জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

জানা গেছে, ওই বহুলতটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার থাকত।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর