ইউরোপ ছেড়ে বেকহামের ক্লাবে যাচ্ছেন হিগুয়েন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

চুক্তির মেয়াদ বাকি থাকলেও পারস্পরিক আলোচনার মাধ্যমে জুভেন্টাস ছেড়েছেন গঞ্জালো হিগুয়েন। আশা করা হচ্ছে, ইতালিকে বিদায় জানিয়ে ডেভিড বেকহামের মালিকাধীন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
৩২ বছর বয়সী তারকা ২০১৬ সালের জুলাইয়ে ইতালিয়ান রেকর্ড ৭৫ পাউন্ড ফি’তে সিরি’আ লিগের প্রতিদ্বন্দ্বী নাপোলি ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। ওই সময় এটি ছিল বিশ্বের তৃতীয় ব্যয়বহুল ট্রান্সফার।

বৃহস্পতিবার ইন্টার মিয়ামি ম্যানেজার দিয়েগো আলোনসো জানান, এমএলএস ক্লাবটির সঙ্গে চুড়ান্ত আলোচনা হয়েছে হিগুয়েনের সঙ্গে।

গত সপ্তাহে মিয়ামি এয়ারপোর্টে হিগুয়েনকে স্বাগত জানান হোর্হে মাস, যিনি ক্লাবের মালিক সাবেক ইংলিশ অধিনায়ক বেকহামের সহ-অংশীদারও।

রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড হিগুয়েন জুভদের জার্সিতে ১৪৯ ম্যাচে করেছেন ৬৬ গোল। মাঝখানে তিনি ধারে খেলেছেন এসি মিলান ও চেলসিতেও। তবে চুক্তির আগে একেবারে তুরিন ছাড়ার কোনো কথা শোনা যায়নি।

গত মাসে আন্দ্রে পিরলো জুভদের দায়িত্ব নেওয়ার পর ঘোষণা দেন, হিগুয়েনের শিগগিরই তুরিন ছাড়ার কথা। সাবেক ইতালিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘সে একজন সেরা চ্যাম্পিয়ন। একজন সেরা খেলোয়াড়ও কিন্তু সেই চক্র এখন শেষ। আমরা আলোচনা করেছি পরস্পরের সঙ্গে এবং এই সিদ্ধান্ত নিয়েছি। আমি তার প্রচুর প্রশংসা করি। কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, পথ আলাদা হবে। ’

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর