মাওলানা মরহুম আবু ইউসুফ এর দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৬৩৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মো. আলাউদ্দীনঃহাটহাজারীর পৌরসভার পূর্ব দেওয়ান নগর খন্দকার পাড়ার মাওলানা মরহুম আবু ইউসুফ এর দাফন সম্পন্ন হয়েছে।বুধবার (১৭জুন) বাদে আছর মেখল ফকিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামায শেষে রাত সাড়ে সাতটার দিকে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।গাউছিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌরসভা শাখার একটি টিম মরহুম ইউছুপ এর দাফন-কাফন সম্পন্ন করেন।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ১৭ জুন সকাল সাড়ে ১০টার দিকে মাওলানা আবু ইউসুফ(৫৫) নিজ বাসায় প্যারালাইসিস ও শ্বাস কষ্টে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি ইসলামিক ফাউণ্ডেশন হাটহাজারী উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের একটি কেন্দ্রে ও পর্শ্চিম মেখল কাজী পাড়া সুন্নিয়া মাদ্রাসায় সহ গাজী শেরে বাংলা (রঃ) প্রতিষ্ঠিত এমদাদুল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব এবং হাটহাজারী অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায়ও দীর্ঘদিন কর্মরত ছিলেন। গাউছিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌরসভা শাখাকে মৃত ব্যক্তির দাফন-কাফন সম্পন্ন করার বিষয়টি অবহিত করলে তারা দ্রুত পদক্ষেপ গ্রহন করে উক্ত দাফন-কাফন কাজ সম্পন্ন করেন।মাওলানা মরহুম আবু ইউসুফ মেখল ফকিরহাট বাজারের পর্শ্চিম পাশের পূর্ব দেওয়ান নগর ৩নং ওয়ার্ডস্থ খন্দকার পাড়ার মাওলানা মরহুম আবুল বশরের বড় সন্তান।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর