শিনজোর মন্ত্রিসভার ইস্তফা, জাপানের নয়া প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের গোটা মন্ত্রিসভা ইস্তফা দিল। জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইওশিহিদে সুগা। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন, বুধবারই লিবারেল ডেমোক্র‌্যাটিক পার্টির নতুন নেতা সুগা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন।
আট বছর পর নতুন প্রধানমন্ত্রী পেল জাপান। নতুন প্রধানমন্ত্রীর সামনে এখন একটাই চ্যালেঞ্জ, করোনা নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো।
প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষমতা রয়েছে জাপান সংসদের নিম্নকক্ষের। সেটিই সবথেকে শক্তিশালী। সেখানে সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলের নেতা ইওশিহিদে সুগাকে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে চাপ হয়নি শাসক লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি তাঁর মন্ত্রিসভা ঘোষণা করবেন।
এর আগে শাসক দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে নির্বাচনেও জেতেন সুগা। নির্বাচনে সুগা পেয়েছেন ৩৭৭টি ভোট। প্রাক্তন বিদেশমন্ত্রী ফুমিও কিশিদা পেয়েছেন ৮৯টি ভোট। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮টি ভোট। তার পরেই দলের নেতা নির্বাচিত হন ৭১ বছরের সুগা।
এর আগে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজোর ডান হাত হয়ে কাজ সামলেছেন। চিফ ক্যাবিনেট সেক্রেটারির পদে ছিলেন সুগা। সেই পদে এবার আসতে চলেছেন কাতসুনোবু কাতো। তিনি আগে অর্থ দফতরের আমলা ছিলেন। আবের ছোট ভাই নোবুয়ো কিশি প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন বলে খবর।
জাপানি সংবাদ মাধ্যম জানিয়েছে, সুগা পূর্ববর্তী প্রধানমন্ত্রী আবের নীতিগুলো এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। ২৮ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন শিনজো। জানান, শরীর ভেঙে পড়েছে বলেই এই সিদ্ধান্ত।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর