হেফাজতে রিয়া। চলছে জিজ্ঞাসাবাদ। উঠে আসছে অনেকের নাম। প্রত্যেকেই বলিউডের নাম করা তারকা। কেউ পরিচালক, কেউ বা অভিনেতা। যাঁদের মারফতই সুশান্ত প্রথমবার মাদকের স্বাদ পেয়েছিলেন। এঁদের মধ্যে এর আগেই নাম উঠেছে সারা আলি খান ও রাকুল প্রীত সিংয়ের।
রিয়ার বয়ান অনুযায়ী, বলিউডের প্রথম সারির এক পরিচালক প্রথমবার সুশান্তকে একটি পার্টিতে নিয়ে যান। যেখানে তিনি কোকেন, এলএসডি ও গাঁজা খেয়েছিলেন। এসমস্ত গল্পই সুশান্ত নিজে রিয়াকে বলেছিলেন তাঁদের সম্পর্ক তৈরি হওয়ার পর। সূত্রের খবর, জেরার সময়ে অভিনেতা রিয়া চক্রবর্তী এমনকী বিস্তারিত তথ্য দিয়ে বলিউডের ভেতরের ‘ড্রাগ স্ক্যানডাল’– এর কথা খোলসা করেছেন। সেখানে বলি পাড়ার বেশ কয়েকজনের মধ্যে দু’জন পুরুষ নামকরা প্রভাবশালী অভিনেতার নাম উঠে এসেছে। যাঁরা সুশান্তকে মাদকের সন্ধান দিতেন। বড় বড় পার্টিত এসমস্ত নিষিদ্ধ ড্রাগ দেওয়া–নেওয়া চলে। সুশান্তের লোনাভলা ফার্মহাউসে এরকম ‘ড্রাগ পার্টি’–গুলি আয়োজন করা হত। কিন্তু একইসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি কখনওই এধরণের পার্টিতে যোগদান করতেন না। তিনি ২৫ জনের নাম করেছেন। কিন্তু প্রকাশ্যে এসেছে কেবল দু’জন মহিলা অভিনেতা ও এক ফ্যাশন ডিজাইনারের নাম। সারা আলি খান, রাকুল প্রীত সিং ও সিমোন খামবাট্টা।