ফেনী-চট্টগ্রাম রুটে আলাদা ট্রেন চালুর ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ফেনী থেকে চট্টগ্রামে যাতায়াতের জন্য আলাদা ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রোববার সকালে ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতিকালে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন তিনি। রেলমন্ত্রী বলেন, ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিক স্টেশনে তৈরি করা হবে। যাতে মানুষ একশ বছর পরও বলতে পারে এখানে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেলস্টেশন হয়েছে।ফেনী-চট্টগ্রাম রুটে আসছে আলাদা ট্রেন

Minister-(2).jpg

মন্ত্রী আরও বলেন, টিকিট ছাড়া কেউ যাতে প্লাটফর্মে প্রবেশ করতে না পারে এজন্য স্টেশনগুলোতে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে রাজধানীর কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর ও নরসিংদীতে ওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে সব স্টেশনে একাজ সম্পন্ন হবে।  এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর