সীমান্তে উত্তেজনা কমাতে ভারতকে যা বলল চীন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

দীর্ঘ টানাপড়েনের পর এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে লাদাখসহ আশপাশের সীমান্ত অঞ্চলে বিদ্যমান উত্তেজনা কমাতে সম্মত হয়েছে প্রতিবেশী ভারত। যার অংশ হিসেবে পূর্ব লাদাখে সৃষ্ট উত্তেজনা থেকে বেরিয়ে আসতে বেইজিংয়ের পাঁচ দফা পরিকল্পনায় বিষয়ে একমত হয়েছে নয়াদিল্লি।

পরিকল্পনার মধ্যে অন্যতম হলো- সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বর্তমান দু’দেশের মধ্যে যেসব চুক্তি ও প্রোটোকল রয়েছে, তা মেনে চলা। এছাড়া সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা, উত্তেজনা বাড়তে পারে এমন কোনো পদক্ষেপ থেকে নিজেদের বিরত রাখা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে মস্কোয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের সাইড লাইনে এই বৈঠক হয়।

বৈঠক শেষ বৃহস্পতিবার গভীর রাতে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ বিবৃতি দেয়। ওই বিবৃতিতে মোট পাঁচটি পয়েন্টের উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়, খোলামেলা পরিবেশে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে।

লাদাখ সীমান্তে বর্তমানে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে শেষ পর্যন্ত কোনো পক্ষেরই লাভ হবে না- এ বিষয়ে দুই মন্ত্রীই একমত হয়েছেন। সীমান্তে সেনা সমস্যার সুরাহায় আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তাই তারা একমত হয়েছেন।

এছাড়া মোতায়েন করা সেনা দ্রুত সরিয়ে নেওয়া হবে। দু’দেশের সেনারা যথাযথ দূরত্ব বজায় রাখবে। উত্তেজনা বাড়ে এমন কিছু করা থেকে তারা বিরত থাকবে।

চলতি বছরের মে মাস থেকেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর একাধিক জায়গায় চীনা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনাদের সংঘাত বাঁধে। ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার অভিযোগ উঠে চীনা সেনাদের বিরুদ্ধে।

গত ১৫ জুন রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সংঘাতে ভারতের ২০ সেনা জওয়ান নিহত হন। এ ঘটনায় হতাহতের কথা স্বীকার করলেও সংখ্যা প্রকাশ করেনি চীন। এরপর থেকেই ওই এলাকায় যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে এশিয়ার ক্ষমতাসীন এই দুইদেশ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর