পাপুলের বিরুদ্ধে কঠোর কুয়েত সরকার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৭০০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মো: সাইদুল ইসলাম : মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহীদ পাপুলের বিরুদ্ধে কঠোর অবস্থানে কুয়েত সরকার।

পাপুলকে জিজ্ঞাসাবাদে মানবপাচারের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী আনাস আল-সালেহ। রোববার আরব টাইমসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

তবে এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি তিনি।

এ ঘটনায় সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী- যেই হোক না কেন তাদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দেন সালেহ।

বাংলাদেশি এমপি’র সঙ্গে কুয়েতের যারা জড়িত, তাদেরও নাম প্রকাশের দাবি জানিয়েছেন দেশটির সংসদ সদস্য আবদুল করিম আল-কানদারি।

গত ৬ জুন গ্রেপ্তার হন লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পাপুল। পরে তাকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর