ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার আরো উন্নতি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। সোমবার সকালে নিউরো সায়েন্স ইন্সটিটিউট এন্ড হাসপাতালে বৈঠক করে ইউএনও ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। পরে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার জাহেদ হোসেন কথা বলেন সাংবাদিকদের সাথে।

এসময় তিনি জানান, ইউএনও ওয়াহিদা খানমের শরীরের ডান পাশের অবশের কোনো উন্নতি হয়নি। অবশ কাটাতে ফিজিও থেরাপি দেয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। ডাক্তার জাহেদ হোসেন বলেন, ওয়াহিদার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এইচডিইউ থেকে কেবিনে হস্তান্তর করতে আরো ৩-৪ দিন সময় লাগবে বলেও জানান অধ্যাপক ডাক্তার জাহেদ হোসেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর