জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক অবস্থানকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ আখ্যা দিয়ে সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, জেনজি যে আবেগ সৃষ্টি করেছিল তা ধরে রাখতে পারে নি।
অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও এনসিপিতে যোগদানের সুযোগ পাবে-এ ব্যাপারে জিএম কাদের বলেন, মানে এনসিপিতে জয়েন করলে সব দোষ মাফ। আর এর আগে তারা দোসর, তারা ক্রিমিনালস, তাদের ফাঁসি দিতে হবে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তো খুব একটা গ্রহণযোগ্য হবে না।
জিএম কাদের আরও বলেন, হঠাৎ করে এনসিপি আমাদের পেছনে লাগলো কেন? আমার ধারণা, তারা আমাদের ভোটব্যাংক নিতে চায়।
এনসিপি মনে করছে আওয়ামী লীগের ভোটব্যাংক নেওয়া কঠিন, বিএনপির ভোট পাওয়া সম্ভব নয়, তাই তারা বিকল্প লক্ষ্য খুঁজছে- উল্লেখ করেন তিনি।
এমনকি এনসিপির আহ্বানে সারা দেবে না মানুষ- বলেও মনে করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, জনগন ভেবেছিল এনসিপি দেশের মানুষের জন্য়ে কাজ করবে। কিন্তু এই জিনিসটা তারা ধরে রাখতে পারে নি।