হরমুজে সর্বোচ্চ পারাপার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ইরানে ইসরায়েল ও মার্কিন হামলা শুরুর পর প্রথমবারের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একদিনে সর্বোচ্চ জাহাজ চলাচলের রেকর্ড দেখা গেছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও এই প্রণালিতে বাণিজ্যিক কার্যক্রম সচল থাকায় বিশ্ববাজারে স্বস্তির ইঙ্গিত মিলছে।

শিপিং অ্যানালিটিক্স ফার্ম কেপলারের তথ্য অনুযায়ী, গত শনিবার ১৮ এপ্রিল হরমুজ প্রণালি দিয়ে ২০টির বেশি জাহাজ পারাপার হয়েছে। গত ১ মার্চ যুদ্ধ শুরুর পর এটিই এক দিনে সর্বোচ্চ সংখ্যক জাহাজ চলাচলের ঘটনা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ওই দিন পারাপার হওয়া জাহাজগুলোর মধ্যে পাঁচটি সম্প্রতি ইরান থেকে পণ্য বোঝাই করেছিল। এসব পণ্যের মধ্যে ধাতু ও পেট্রোলিয়ামজাত দ্রব্য ছিল। পাঁচটির মধ্যে তিনটি ছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বহনকারী ট্যাংকার, যার দুটি চীন ও ভারতের উদ্দেশে রওনা হয়।

শুধু ইরান নয়, একই দিনে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকেও একাধিক জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে। ফলে উত্তেজনার মধ্যেও আঞ্চলিক বাণিজ্য প্রবাহ অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বৃদ্ধি বিশ্ব জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয়। একটি ইরানি কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরান কড়া প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে, ফলে প্রণালিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর