লুকানো ছিল সাড়ে পাঁচ হাজার লিটার জ্বালানি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাড়ি থেকে সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ হয়েছে। এ ঘটনায় ইকবাল ভূঁইয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার বিকেলে সেনবাগ পৌরসভার মধ্য কাদরা গ্রামের ভূঁইয়াবাড়ি থেকে এসব জ্বালানি তেল উদ্ধার হয়। আজ বুধবার এসব জ্বালানি তেল স্থানীয় বাজারে বিক্রির কথা রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উদ্ধার করা জ্বালানি তেলের মধ্যে ডিজেল রয়েছে চার হাজার লিটারের মতো, অকটেন দেড় হাজার লিটার। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম। অভিযানে সহায়তা করে সেনবাগ থানার পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগম প্রথম আলোকে বলেন, বাড়ির ভেতরে বড় ড্রাম ও প্লাস্টিকের জারে এসব জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল। ইশতিয়াক ভূঁইয়া নামের যে ব্যক্তি এসব তেল মজুত করেছেন, তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর