সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে, এমনকি তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এর ভেতরেও। সীমান্তের কাছাকাছি একটি সংক্ষিপ্ত সফর শেষে তিনি এ কথা জানান।  খবর মিডল ইস্ট আইয়ের।

ইসরায়েলে ফিরে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, সেনাদের কাছ থেকে তিনি অপারেশন সংক্রান্ত ব্রিফিং নিয়েছেন এবং কৌশলে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের চাপ এবং সম্ভাব্য আলোচনার প্রস্তুতির কারণে বৈরুতের আশপাশে হামলা কিছুটা কমলেও, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়—যেমন বিনত জবেইলে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

এদিকে, লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, রেড ক্রসের একটি অ্যাম্বুলেন্সে হামলায় একজন প্যারামেডিক নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, তারা লেবানন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতির আলোচনা করছে না।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর