দুই ছেলের পাশে শায়িত হবেন ডেপুটি স্পিকার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৫০৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন
দুই ছেলের পাশে শায়িত হবেন ডেপুটি স্পিকার
দুই ছেলের পাশে শায়িত হবেন ডেপুটি স্পিকার

দুই ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. ফজলে রাব্বী মিয়া।

জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে জানাজা শেষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার মরদেহ দুপুরে তার গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটায় নেওয়া হবে। ঢাকা থেকে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে দুপুরে তার মরদেহ পৌঁছাবে সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চবিদ্যালয় মাঠে।

পরে সেখান থেকে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চবিদ্যালয় মাঠে সর্বসাধারণে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। ওই মাঠে বিকেল ৩টায় তার দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিজবাড়ি গটিয়া গ্রামে নেওয়া হবে। সেখানে নিজবাড়ির চত্বরে বিকেল সাড়ে ৫টায় আরেকটি জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দুই ছেলের পাশে সমাহিত করা হবে বলে জানান ফজলে রাব্বি মিয়ার ছোট ভাই মো. ফরহাদ রাব্বি।

এর আগে সোমবার (২৫ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ।

প্রসঙ্গত, শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বী মিয়া। দীর্ঘ ৯ মাস ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

প্রতিবেদকঃ শারমিন আক্তার

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর