গার্মেন্টসহ শিল্প-কারখানার বিষয়ে প্রজ্ঞাপনে যা বলা হলো

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৮৭৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

কোভিড-১৯ সংক্রমণ রোধে সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ৭ দিনের এই লকডাউন শুরু হবে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে।

এসময়ের মধ্যে গার্মেন্টসহ শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।

বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

কঠোর এই বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।

এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রজ্ঞাপনে সবাইকে অনুরোধ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর