মৌলভীবাজারে কমলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তীক ৬ হাজার ৩০০ কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কৃষি অধিদপ্তর প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪(কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. আসাদুজ্জামান সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়ন্ত কুমার রায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ প্রমুখ। প্রণোদনা বিতরণী অনুষ্ঠানে উপজেলার ৯ ইউনিয়ন ও ১টি পৌরসভা এর ৬হাজার ৩০০ কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল জাতের আউশধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার দেশের কৃষকদের জীবনমানের উন্নয়নে ইতোমধ্যে ১০ হাজার টাকা কৃষি ঋণের সুদসহ মওকুফ করেছেন। এ বছর আউশধান বীজ ও রাসায়নিক সার প্রণোদনা বৃদ্ধি করে ৬ হাজার ৩০০ জন কৃষককে বিনামূল্যে কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। কৃষির উন্নয়নে সারাদেশের কমলগঞ্জ উপজেলায় খনন কর্মসূচি শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল খাল খনন এর আওতায় আনা হবে।’