রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে দ্রুতগামী বাসের চাপায় মোছা. মিথিলা আক্তার মিম (১৬) নামের এক মাদরাসাশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।