বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান আর নেই

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৫৭৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন
বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান আর নেই
বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান আর নেই

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামান (৫৯) মারা গেছেন।

শনিবার (২৩ জুলাই) ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মহাপরিচালকের স্টাফ অফিসার মো. মাহমুদুন নবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান বেশকিছু দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গত ৪ জুলাই থেকে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কামরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

উল্লেখ্য, আহম্মদ কামরুজ্জামান ১৯৬৩ সালের ১ জানুয়ারি যশোর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে বিসিএসের মাধ্যমে তথ্য ক্যাডারে মেধা তালিকায় প্রথমস্থান অধিকার করে বাংলাদেশ বেতারে যোগদান করেন।

আহম্মদ কামরুজ্জামান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও তুর্কমেনিস্তানে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেন।

প্রতিবেদকঃ শারমিন আক্তার

 

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর