হোটেল-রেস্তোরাঁ যেভাবে খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৬৩২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হচ্ছে।

বুধবার সকালে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে।

এতে শুধুমাত্র খাবার বিক্রয়ের জন্য হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র Online/Take way) করতে পারবে।

এ ছাড়া সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব গণপরিবহণ বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বন্ধ থাকবে সব শপিংমল, মার্কেট পর্যটন কেন্দ্র রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র।

এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর