দীর্ঘদিন ধরে পাকিস্তান দলের কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছিলেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।
চলতি মাসের প্রথম সপ্তাহে প্রধান নির্বাচকের পদটি ছেড়ে দেন মিসবাহ।
তার জায়গায় নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিম।
প্রধান নির্বাচক ছাড়াও ক্রিকেট কমিটির প্রধানও নির্বাচিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দেশটির সাবেক উইকেটরক্ষক সেলিম ইউসুফকে এই দায়িত্ব দিয়েছে পিসিবি।
বৃহস্পতি ও শুক্রবার অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে ওয়াসিম ও ইউসুফের নিয়োগ নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে পিসিবি।