করোনায় মৃত্যু নেই চার বিভাগে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৯৩১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৭ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ২৩ ও নারী চারজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ১৫৬ জনে।

দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন এবং রংপুরে দুজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে (খুলনা, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ) কোন করোনা রোগীর মৃত্যু হয়নি।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। বুধবার পর্যন্ত মোট মৃত্যু হয় সাত হাজার ১৫৬ জনের। এদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৪৬২ (৭৬ দশমিক ৩৩ শতাংশ) ও নারী এক হাজার ৬৯৪ জন (২৩ দশমিক শূন্য ৬৭ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৩২টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩০ লাখ ২২ হাজার ৫৩৭টি।

এ সময় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও এক হাজার ৬৩২ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৯৫ হাজার ৮৪১ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ২৯ হাজার ৩৫১ জন

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর