লন্ডনে তিনজনকে গুলি, প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৯৬৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

যুক্তরাজ্যের লন্ডনের পূর্বাঞ্চলীয় একটি রাস্তায় অন্তত তিনজনকে গুলি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত তিনজনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১০টার দিকে হ্যাকনি এলাকার মিডলটন রোডে ওই তিনজনকে গুলি করা হয়।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের পুলিশ হেল্পলাইনে ফোন করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর