রাজবাড়ী শহরের গাছগুলোকে পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে নিশ্চিত করতে কাজ শুরু করেছেন সৈয়দ মাহমুদ তাশফিন সালেহীন নামে এক যুবক। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠের পাশে গাছগুলোতে বেঁধে দেওয়া হয়েছে মাটির হাড়ি।
এ কাজের উদ্বোধন করেন রাজবাড়ীর সাবেক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। এ কার্যক্রমের উদ্যোক্তা সৈয়দ মাহমুদ তাশফিন সালেহীন বলেন, শহরের পাকা ঘরবাড়ি বেড়ে যাওয়ায় পাখির বসবাসের সমস্যা হচ্ছে। তাই কিছু পরিবেশ বান্ধব মানুষের সহযোগিতা নিয়ে এ কার্যক্রম শুরু করেছেন।
এর আগে গত মাসের শুরুর দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের যেসব গাছে মাটির হাড়ি বেঁধে দেওয়া হয়েছে যে গাছগুলোতে এরই মধ্যে পাখিরা বাসা বাধতে শুরু করেছে।