চার নেতা ত্যাগের অনন্য নজির সৃষ্টি করে গেছেন : তাপস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ১১২৩ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

জাতীয় চার নেতা ত্যাগের অনন্য নজির সৃষ্টি করে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর কবরস্থানে জাতীয় তিন নেতা এবং ১৫ অগাস্ট কাল রাত্রিতে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কবরে পুস্পস্তবক অর্পণের পর তিনি এ কথা বলেন।

তাপস বলেন, ‘জাতীয় চার নেতা অসীম সাহসিকতা ও গভীর একাগ্রতায় সারাজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের স্বাধীনতার জন্য ত্যাগ করে গেছেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জাতীয় চার নেতা অপরিসীম সাহসিকতার পরিচয় দিয়ে এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। এর মাধ্যমে পৃথিবীর ইতিহাসে ত্যাগের মহিমার অনন্য নজির সৃষ্টি করে গেছেন।’

তিনি আরো বলেন, ‘শুধু বঙ্গবন্ধুর প্রতি তাদের গভীর আনুগত্যের জন্যই ১৯৭৫ সালের এ দিনে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। দিনটি বাঙালি জাতির জন্য একটি কলঙ্কময় দিন।’

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর