সরকারি প্রশাসকের হাতে চলে যেতে পারে ক্লাব বার্সেলোনার নিয়ন্ত্রণ। ৫ নভেম্বরের মধ্যে প্রায় দুইশ’ মিলিয়ন ইউরো ব্যয় কমিয়ে আনতে না পারলে, ঘটতে পারে এমনই ঘটনা। করোনা মহামারিতে ভয়াবহ অর্থ সংকটে পড়েছে বার্সা। ব্যয় কমাতে ফুটবলারদের ৩০ শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত নেয় তারা। তবে, এ নিয়ে বার্তোমিউয়ের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে খেলোয়াড়দের বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি ক্লাব সভাপতির দায়িত্ব ছেড়েছেন তিনিও। কিন্তু, এই সমস্যার কোনো সুরাহা হয়নি। পারিশ্রমিক কম নেয়ার বিষয়ে মেসি-গ্রিজম্যানদের বোঝানোর চেষ্টা করছে ক্লাব কর্তৃপক্ষ। তবে, যদি এই প্রস্তাবে তারা রাজি না হয়, মহা সংকটে পড়ে যাবে বার্সা। নভেম্বরের শুরুতেই ১৯০ মিলিয়ন ইউরো ব্যয় কমানো না গেলে, ২০২১ সালের জানুয়ারিতে দায়িত্ব হারাতে পারে ক্লাব ম্যানেজমেন্ট। দায়িত্ব দেয়া হতে পারে একজন প্রশাসককে।