করোনা জয় করে ফিরেই রোনালদো জয় করলেন ফুটবলও

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৮৭৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনা জয় করে ফিরেই, প্রত্যাবর্তনের ম্যাচটা স্মরণীয় করে রাখলেন ফুটবলের বরপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো। তার জোড়া গোলে ভর করে স্পেজিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে য়্যুভেন্তাস।

ক্রিস্টিয়ানো মেশিন দ্যা রোনালদো। এমন রাজসিক প্রত্যাবর্তনের পর এর চেয়ে ভালো উপমা, আর কিই বা হতে পারে! এমন চোখ ধাঁধানো পারফর্মেন্স, এমন ফিনিশিং একজন রোনালদোর পক্ষেই হয়তো সম্ভব!

প্রথমার্ধের খেলায় টিভি পর্দায় বারবারই ভেসে উঠছিলো ডাগআউটে থাকা রোনালদোর হাপিত্যেশ করতে থাকা মুখখানা। স্কোর যে ছিলো তখনও সমতায়। ৫৬ মাঠে নামার তিন মিনিটের মধ্যে প্রথম গোলের পর ৭৭ মিনিটে পেনাল্টি পেয়ে পানেনকা শটে করলেন জোড়া গোল। রাজ্যের মুগ্ধতার সঙ্গে স্বস্তি কোচ পিরলোর চোখে-মুখে।

এর আগে, টানা দুই ম্যাচে জয়হীন য়্যুভদের হয়ে করোনা নেগেটিভ রোনালদো ছিলেন না শুরুর একাদশে। তবুও ৪-৪-২ ফর্মেশনে দাপটটা ছিলো তুরিনোর ক্লাবটিরই।

আগের ম্যাচে বার্সার বিপক্ষে অফসাইডের হ্যাটট্রিক করা মোরাতার তিন গোলই বাতিল করেছি ভিএআর। তবে এবার আর খলনায়ক নয়। ১৪ মিনিটে স্পেজিয়ার বিপক্ষে ত্রাতা হয়েছে এই প্রযুক্তি। যদিও ৩২ মিনিটে পোবিগা’র গোলে ম্যাচে ফেরে সমতা।

এর পরের গল্পটাতো বলা হয়েছে আগেই। মাঝে ৬৭ মিনিটে সুপার সাব র‌্যাবিয়টের গোলে য়্যুভরা পায় দাপুটে এক জয়।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর