শঙ্কায় ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৮৩৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনাভাইরাসের তাণ্ডবে ভেঙে পড়া ইউরোজোনের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সেই ইঙ্গিতই দিচ্ছে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের এই অঞ্চলের হিসাব।

বিবিসি’র খবরে বলা হয়েছে, জুলাই-আগস্ট-সেপ্টেম্বর এই তিন মাসে (তৃতীয় প্রান্তিক) ইউরোজনের অর্থনৈতিক কার্যক্রমের প্রবৃদ্ধি হয়েছে ১২.৭ শতাংশ। আগের প্রান্তিকের সঙ্গে এই তুলনা করে এই হিসাব করা হয়েছে।

তবে, চলতি বছরের প্রথম ৬ মাসের পতনের তুলনায় এই উত্থান অবশ্যই যথেষ্ট নয়।

এই প্রবৃদ্ধিও এই অঞ্চলের অর্থনৈতিক উত্থানকে আশ্বস্ত করতে পারছে না; কারণ, করোনাভাইরাসের দ্বিতীয় আঘাতে আবারও বিপর্যস্ত হতে শুরু করেছে ইউরোপসহ বিভিন্ন দেশের অর্থনীতি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর