ইতালিয়ান সিরি আ’য় রাতে য়্যুভেন্তাসের মুখোমুখি হবে স্পেজিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না য়্যুভেন্তাসের। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ম্যাচে বার্সেলোনার কাছে হেরে যায় তুরিনের ওল্ড লেডিরা। সেই সাথে সিরি আ’য় সবশেষ দুই ম্যাচে ড্র করায় অস্বস্তিতে জুভিরা। এ পর্যন্ত ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। আর সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে স্পেজিয়া। এদিকে, সেলফ আইসোলেশন থেকে স্কোয়াডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সাথে পাওলো দিবালা-বুফনদের উপর শতভাগ আস্থা রয়েছে কোচ আন্দ্রে পিরলোর। প্রতিপক্ষ স্পেজিয়াকে সমীহ করেই জয়ের লক্ষ্য য়্যুভেন্তাসের। যদিও পরিসংখ্যান বলছে, দু’দলের দুইবারের দেখায় ১টি জয় পায় স্পেজিয়া। বাকি ম্যাচটি ড্র হয়। তারপরও ইতিবাচক ফুটবল খেলার প্রত্যয় লিগে উন্নীত হওয়া স্পেজিয়ার।