মাগুরায় জমজমাট কবিগানের আসর

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৮৫৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনা পরিস্থিতি কারণে বিনোদনের অনেক কিছু থেকে সরে এসেছে মানুষ। তবে এখন কিছুটা শিথিলতার সুযোগে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে প্রত্যন্ত অঞ্চলে লাঠি খেলা, নৌকা বাইচ, ও কবিগানের আসর বসছে। তেমনি এক কবিগানের আসর বসে মাগুরার শ্রীপুরে। এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় ছিলো উৎসবের আমেজ। তাৎক্ষণিকভাবে কথা কথায় তৈরি হয় গান। যুক্তিযুক্ত প্রশ্ন তুলে ধরে দর্শকদের মাতিয়ে তোলেন কবিয়ালরা। এ গানে সমাজের কথা থাকে, থাকে দেশের কথা। বিতর্ক হয় ছন্দে ছন্দে। জাতি-ধর্ম, ন্যায়-অন্যায়, জ্ঞান-বিজ্ঞান সবকিছুরই কথা থাকে এ গানে। এরই ধারাবাহিকতায় গানে গানে করোনার সচেতনতার চেষ্টা এ শিল্পীদের। করোনায় দীর্ঘ বিরতির পর মাগুরার শ্রীপুরে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। দূর দুরন্ত থেকে ছুটে আসেন নানা ধর্ম বর্ণের মানুষ। শনিবার (৩১ অক্টোবর) বিকেল থেকে শুরু করে রাতভর কবিগান উপভোগ করেন তারা। এ বিষয়ে মাগুরার বটিয়াখালী কবিগান আয়োজক কমিটির সভাপতি সুশান্ত মাষ্টার বলেন, তথ্যপ্রযুক্তির যুগে গ্রামীণ এ সংস্কৃতির প্রচলন কমলেও এখনো এর চাহিদায় ভাটা পড়েনি। কবিয়াল শ্যামল সরকার বলেন, এখনো মানুষ এ গান শুনতে চায়। আমরাও মানুষের এ চাহিদা পূরণে কাজ করে যাচ্ছি। শ্রীপুর উপজেলার বটিয়াখালী গ্রামে সুশান্ত মাষ্টারের বাড়িতে প্রায় শত বছর যাবত এ গানের আয়োজন হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর