নতুন রেকর্ডের পথে আলিম দার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৯০০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আম্পায়ার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ম্যাচে দায়িত্ব পালনের রেকর্ড গড়তে যাচ্ছেন আলিম দার। এই রেকর্ড গড়ার পথে তিনি ছাড়িয়ে যাবেন দক্ষিণ আফ্রিকার আম্পায়ার রডি কোয়ার্টজেনকে। টেস্টের পর ওয়ানডেতে আম্পায়ারিং করার রেকর্ড গড়তে যাচ্ছেন পাকিস্তানের আলিম দার। পাকিস্তান-জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দায়িত্ব পালনের মাধ্যমে এই রেকর্ডের অংশীদার হবেন তিনি। এ ম্যাচের মাধ্যমে ২১০টি ওয়ানডে ম্যাচ পরিচালনার রেকর্ড গড়বেন আলিম দার। এর আগে গেল বছর বর্ষীয়ান আম্পায়ার স্টিভ বাকনরের রেকর্ড ভেঙে সবার শীর্ষে বসেছেন আলিম দার। বাকনরকে ছাড়িয়ে টেস্টে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারের রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই পাকিস্তানি। এখন পর্যন্ত ১৩২টি টেস্ট ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। যা কোন আম্পায়ারে জন্য সর্বোচ্চ রেকর্ড। এছাড়া ৪৬টি টি টোয়েন্টি ম্যাচও পরিচালনা করেছেন তিনি। টেস্টের পর এবার ওয়ানডেতেও সবাইকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় ৫২ বছর বয়সী এই পাকিস্তানি আম্পায়ার। ২০০০ সালে আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু হয় আলিম দারের। পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে অভিষেক ঘটে তার। অন্যদিকে, ২০০৩ সালে বাংলাদেশে মাটিতে শুরু হয়েছিল আলিম দারের টেস্ট ক্রিকেটের যাত্রা। এছাড়া ২০০৯ সালে টি টোয়েন্টিতে দায়িত্ব পালন করা শুরু করেন আলিম দার।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর