ওসাসুনার বিপক্ষে অ্যাতলেটিকোর জয়

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৮১৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

লা লিগায় ওসাসুনার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। টানা তিন জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এলো দিয়াগো সিমিওনের দল। লা লিগায় সময়টা দারুণ যাচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদের। ম্যাচের শুরু থেকেই আধিপত্য অ্যাতলেটিকোর। যদিও ফরোয়ার্ডরা প্রতিপক্ষের রক্ষণে বেশ ক’বার হানা দিয়েও জালের ঠিকানা খুঁজে পায়নি। তবে ৪৩ মিনিটে ফিলিক্সের স্পট কিক থেকে এগিয়ে যায় অ্যাতলেটিকো মাদ্রিদ। বিরতির পর রোজি ব্লাঙ্কসদের ঝলক। ৬৯ মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করেন ফিলিক্স। স্কোর লাইন দাঁড়ায় ২-০। তবে ১১ মিনিট পর ওসাসুনার হয়ে ব্যবধান কমায় বুদিমির। এরপর ৮৮ মিনিটে লুকাসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর