হানিমুন শেষ না হতেই ‘ডিভোর্সের খবর’ এই নায়িকার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৯৩৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

তিনদিন আগের ফেসবুক স্ট্যাটাস বলছে স্বামীর সঙ্গে অফুরন্ত প্রেম আর ভালোবাসায় দিন পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়িকা তমা মির্জা। মাত্র কিছুদিন আগেই হানিমুন করে দুবাই থেকে ফিরে এসেছেন তিনি। সেই আইডি থেকেই যখন হুট করে এলো ডিভোর্সের ঘোষণা তা বিশ্বাস করতে পারেন নি অনেকেই। হ্যাঁ, অবশেষে সেই তাই হলো। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়নি তমার। কে বা কারা তমা ও তার স্বামী হিশাম চিশতীর ফেসবুক আইডি হ্যাক করে দিয়ে দিয়েছেন ভুয়া স্ট্যাটাস। আর তাতেই মিডিয়াপাড়ায় ছড়িয়ে পরে এ দম্পতির বিচ্ছেদের গুঞ্জন। শনিবার (৩১ অক্টোবর) তমা মির্জা জানিয়েছেন, তাদের ফেইসবুক আইডি হ্যাক হয়েছে। অ্যাকাউন্ট রিকভার করার পর নায়িকা একটি ঘোষণা দেন এ বিষয়ে। ফেসবুকে তিনি লেখেন, ‘সবাই নিশ্চয় খুব অবাক হয়েছেন কাছাকাছি সময়ে আমার আর আমার হাজব্যান্ডের ফেইসবুক স্ট্যাটাস দেখে! হওয়ারই কথা! আমরাও দুজন খুব অবাক হয়েছি! পরে বুঝতে পারলাম, আদতে কোনো দুষ্কৃতিকারী আমার অ্যাকাউন্টটি হ্যাক করেছেন!’ তমা দাবি করেন, ‘আমার আর হিশামের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এক হওয়াতে ঝামেলার মাত্রা আরও বেশি বেড়ে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত পর্যায়ে এসে পৌঁছেছে! যদিও হিশামের ফেইসবুক আইডি এখনো ফুললি রিকভার। তাই দয়া করে দুয়ে দুয়ে চার মিলাবেন না! যেই কাজটা করেছে সে খুবই ঠাণ্ডা মাথায় করেছে এবং অবশ্যই আমাদের ভালো চায় না।’ এরপর একসঙ্গে আছেন দাবি করে সবার কাছে দোয়া চেয়েছেন তমা মির্জা।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর