কাজের ভিন্নতাই আমাকে আলাদা করবে: সাইফ ওহী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৮৭৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সাম্প্রতিক সময়ে বিজ্ঞাপন নির্মাতা হিসেবে যে কজন তরুণ পরিচালক সুনাম করিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন সাইফ ওহী। বিশেষ করে হিরোর বিজ্ঞাপন দিয়ে বেশ আলোচিত হয়েছেন তিনি।

পরিচালক হিসেবে যাত্রা শুরুর আগে প্রায় ৮ বছর সহকারী পরিচালক ও কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। এ সময় অমিতাভ রেজার ‘আয়নাবাজি’, মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’, নারী পরিচালক মাসুমা তানি পরিচালনায় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ছবি ‘চল যাই’ এর প্রধান সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন সাইফ ওহী।

এ প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়ার জীবনটা অনেকটা চ্যালেঞ্জের মতো। আমরা যারা সাত আট বছর সহকারী পরিচালক হিসাবে কাজ করার পর পরিচালক হিসাবে কাজ করতে আসি তাদের জন্য আরো বেশী কঠিন। যে পরিমাণ নতুন প্রোডাকশন হাউজ ঠিক সেই পরিমাণ নতুন পরিচালকের ভিড়ে টিকে থাকতে হলে এমন কিছু করতে হবে যা সবার থেকে নিজের কাজকে আলাদা করবে। সে চেষ্টা থেকেই কাজের ভিন্নতা আমাকে সবার থেকে আলাদা করেছে।

২০১৮ সালে সাইফ ওহী নারী দিবস উপলক্ষে প্রথম ‘Keep Shining Girls’ নামে JNH Bangladesh এর ব্যানারে সাইন স্কিনের প্রযোজনায় একটি বিজ্ঞাপন নির্মাণ করেন যা খুব অল্প সময়ে আলোচিত হয়। নারীবাদী এই কাজটি মাত্র এক সপ্তাহের মাথায় এক মিলিয়ন ভিউ হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরপর থেকে পিছে ফিরে তাকাতে হয়নি তাকে।

২০১৯ সালে দেশের গণ্ডি পেরিয়ে ভারতে সারা লাইফ স্টাইলের বিজ্ঞাপন নির্মাণ করেন ওহী। এস কে মুভিজের সহযোগিতায় দার্জিলিং এ বিজ্ঞাপনটির শুটিং শেষ করেন তিনি। এছাড়া তার নির্মিত ফ্রেশ সয়াবিন তেল, হিরো এসপ্লেনডর বাইকের বিজ্ঞাপনগুলোও বেশ জনপ্রিয়তা পায়। বিজ্ঞাপনের পাশাপাশি ভবিষ্যতে নাটক, সিনেমা বা ওয়েব সিরিজেও মনোযোগী হতে চান এই পরিচালক।

এ প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগিরই ওয়েভ সিরিজের কাজে হাত দেবো। এছাড়া কিছু নাটকের স্ক্রিপ্ট নিয়েও কাজ করছি। কলকাতা হট্টমেলা ফিল্ম ফেস্টিভ্যালে সারার বিজ্ঞাপনের জন্য বিশেষভাবে পুরস্কৃত করা হয় সাইফ ওহীকে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর