এলসালভাদরে ভূমিধসে নিহত ৯, নিখোঁজ ৩৫

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ১০৯১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

এলসালভাদরে প্রবল বৃষ্টিপাতে রাজধানী সান সালভাদরের কাছাকাছি ভয়ঙ্কর ভূমিধসের পর শুক্রবার ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩৫ জন নিখোঁজ রয়েছেন।

এটাকে খুবই মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী মারিও ডুরান।

তিনি বলেন, ভূমিধসে কাদামাটিতে চাপা পড়া ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এই কাদামাটিতে চার কিলোমিটার এলাকা ঢেকে গেছে।-খবর এএফপির

মারিও ডুরান বলেন, রাতে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টিপাতের পরিমাণ ১৩৩ মিলিমিটার (৫ ইঞ্চি), এতে ভূমিধসে ১৩৫টি বাড়ি চাপা পড়েছে এবং ৩৫ জন এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি আরও বলেন, ফায়ার কর্মী, পুলিশ ও আর্মির প্রায় ৩০০ সদস্য নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রী রেনে ফ্রান্সিস মেরিনো জানান, অনুসন্ধানী কুকুরসহ আর্মির একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

নিজাপা শহরের মধ্যে দিয়ে যাওয়া রাজধানীর সঙ্গে দেশটির উত্তরাঞ্চলের যোগাযোগের প্রধান মহাসড়কটি কাদামাটি, পাথরের বোল্ডার ও পানিতে ঢেকে গেছে। শহরটিতে ৩০ হাজার লোকের বসবাস ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর