গ্রামের নাম ‘চোরের ভিটা’ পরিবর্তনে মানববন্ধন

নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৮৭২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নাটোরে গ্রামের নাম পরিবর্তনের জন্য মানববন্ধন করেছেন গ্রামবাসী। শুক্রবার (৩০ অক্টোবর) ‘চোরের ভিটা’ গ্রামের নাম পরিবর্তন করে বিজয়নগর রাখার দাবিতে এ মানববন্ধন করেন গ্রামবাসী। পূর্বধলা উপজেলার চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ‘চোরের ভিটা’ গ্রামবাসীর আয়োজনে মানববন্ধনে গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা হালিম খান, মাহবুব তালুকদার ও মোহাম্মাদ আলীসহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা নেত্রকোণার পূর্বধলা উপজেলার ‘চোরের ভিটা’ গ্রামের নাম পরিবর্তন করে বিজয়নগর রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সম্প্রতি এই গ্রামের চোরের ভিটা স্কুল নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রচারের পর স্কুলটির নাম পরিবর্তন করে ‘আলোর ভুবন’ নামকরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর