ইরানের পেট্রোকেমিকেল খাতে নতুন নিষেধাজ্ঞা দিল আমেরিকা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৮৬২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

আমেরিকা নতুন করে ইরানের পেট্রোকেমিকেল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞায় মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার ইরানের পেট্রোকেমিকেল খাতে কর্মরত পাঁচ ব্যক্তি ও আট প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করে, ইরানের পেট্রোকেমিকেল পণ্য আমদানি-রপ্তানির কাজে জড়িত থাকার অভিযোগ ওই আট কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন মন্ত্রণালয় দাবি করেছে, এই আট কোম্পানি ইরান, চীন ও সিঙ্গাপুরে ইরানের একটি মাদার কোম্পানির পক্ষ থেকে পেট্রোকেমিকেল পণ্য রপ্তানির অর্থ তেহরানে সরবরাহ করতে সহায়তা করে আসছিল।
তেল ও পেট্রোকেমিকেল পণ্যকে ইরানের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বর্ণনা করে মার্কিন অর্থমন্ত্রী স্টেফান মানুচিন বলেছেন, ট্রাম্প প্রশাসন ইরানের এই উৎস থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ বন্ধ করতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর