বীর মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো আর নেই

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৮৭২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

কমিউনিস্ট নেতা, বীর মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো আর নেই। (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার ২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে তার মৃত্যু হয়। তার মেয়ে অনন্যা লাবণী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউমোনিয়ার মধ্যে হার্ট অ্যাটাক হওয়ায় গত ১৫ সেপ্টেম্বর রাতে ৭৬ বছর বয়সী জুনোকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৪ সেপ্টেম্বর নেয়া হয় লাইফ সাপোর্টে। পরে ২২ অক্টোবর তাকে স্কয়ার হাসপাতাল থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অনন্যা লাবণী জানান, ধানমন্ডি ৩২ নম্বরে তাকওয়া মসজিদে জানাজা হবে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে দাফন করা হবে। কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রনোর ছোট ভাই জুনোর জন্ম ১৯৪৪ সালের ২৯ ডিসেম্বর কলকাতায়। তাদের পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর