১৬ বছর পর ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩২৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার ২০০৪ সালের ধর্ষণ মামলায় মো. ইব্রাহিম নামে এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ এ রায় দেন।

রায় পড়াকালীন আসামি মো. ইব্রাহিম আদালতের ডকে উপস্থিত ছিলেন। তিনি উপজেলার শূন্যেরচর গ্রামের আবদুল হাই এর ছেলে। এ সময় আদালত যাবজ্জীবন ছাড়াও আসামির ২৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার শূন্যেরচর এলাকায় ২০০৪ সালে ইব্রাহিম ওই গৃহবধূর ঘরের দরজা ভেঙে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ইব্রাহিম ও তার বন্ধু আবদুল হাসিমকে আসামি করে হাতিয়া থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই নারী। মোট ১১ সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণসহ দীর্ঘ শুনানী শেষে আজ বুধবার আদালত আসামী ইব্রাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন এবং ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ সময় অপর আসামি আবদুল হাসিমকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন মো. মর্তুজা আলী পাটোয়ারী এবং আসামি পক্ষে ছিলেন, আবদুর রহমান, আবু সাঈদ মোহাম্মদ নোমান ও মোসলেহ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর