১০০ মুক্তিযোদ্ধাকে চিকিৎসা দেবে ভারত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৯৯৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

১০০ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা রোগীকে ভারতে চিকিৎসা সেবা প্রদান স্কিমের আওতায় চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের কাছে থেকে আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন জমা নেয়া হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর