ঢাবির লাইব্রেরির পেছনে নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৮৬৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পেছন থেকে বুধবার (২৮ অক্টোবর) এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় নবজাতকের মরদেহ পুলিশের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, বুধবার দুপুরে গ্রন্থাগারের পেছনে গিয়ে তারা নবজাতকের মরদেহটি দেখতে পান। বিষয়টি শাহবাগ থানা-পুলিশ ও প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে জানান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়।

বিষয়টি নিয়ে এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে জানান, ‘এটি খুবই দুঃখজনক ও অমানবিক একটি ঘটনা। নবজাতকটি ছিল ছেলে। পাঁচ-ছয় দিন আগে মরদেহটি কেউ ফেলে গিয়েছে বলে আমরা ধারণা করছি। পুলিশকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর