করোনাবিধি বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৯২০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ইতালিতে করোনা সংক্রমণ রোধে বিধি-নিষেধের প্রতিবাদে বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইতালির রোম। মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে শহরটির রাজপথ। কারফিউ অমান্য করে বিক্ষোভ মিছিল বের করেন কয়েক হাজার মানুষ। স্থানীয় সেন্ট্রাল পিপল’স স্কয়ারে অবস্থান নিয়ে করোনা প্রতিরোধে জারি করা বিধিনিষেধ তুলে নেয়ার দাবি জানান তারা। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করেতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট আর জলকামান ব্যবহার করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্যেই নিরীহ মানুষকে লক্ষ করে হামলা চালিয়েছে পুলিশ। এক বিক্ষোভকারী জানান, কোন কারণ ছাড়াই তারা কেন আমাদের ওপর জলকামান নিক্ষেপ করলো? তারা আমাদের সতর্ক করার সঙ্গে সঙ্গে আমরা ব্যানার সরিয়ে ফেলি। আন্দোলন করার, নিজেদের দাবি তুলে ধরার অধিকার কি আমাদের নেই? সম্প্রতি করোনার প্রকোপ বাড়তে থাকায় ইতালিতে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়। বন্ধ করে দেয়া হয় দেশটির সব অঞ্চলের জিম, সুইমিং পুল, সিনেমা হল, থিয়েটারসহ বিনোদনকেন্দ্রগুলো। একই সঙ্গে, রেস্টুরেন্টগুলো রাতের খাবারের সময়ের আগেই বন্ধের নির্দেশ দেয়া হয়। এতে দেশটির বিপুল সংখ্যক জনগণের আয় আবারও বন্ধ হয়ে যায়। যাদের আর্থিক অবস্থা ভালো তাদের সন্তানেরা খাবার পাবে আর আমাদের সন্তানেরা অনাহারে থাকবে তা হতে পারে না। দিনের পর দিন ধরে আমাদের কোনো উপার্জন নেই। সরকার কি সেটার খোঁজ রাখবে না? এদিকে, মঙ্গলবার দেশটিতে নতুন করে ২২ হাজার করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দুই শতাধিক মানুষের। আবারও সংক্রমণ বাড়তে থাকায় আরোপিত বিধিনিষেধে আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় একই দিন একটি ডিক্রি জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী কোন্তে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর