সৌদি বিমানবন্দরে আবারো ড্রোন হামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩০৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

আবারো ড্রোনের সাহায্যে সৌদি আরবের আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। মূলত সৌদি জোটের বিমান হামলার জবাবে ইয়েমেনি সেনারা এ হামলা চালায়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি রোববার ড্রোন হামলার কথা জানান।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি ড্রোন হামলার কথা জানান।

তিনি বলেন, হামলায় ইয়েমেনে তৈরি এক স্কয়াড্রোন সামান্দ-৩ ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো প্রত্যাশিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে।

রোববার (২৫ অক্টোবর) দিনের প্রথম ভাগে হুথিসমর্থিত সেনারা সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে ড্রোনের সাহায্যে হামলা চালায়। এ অভিযানে ইয়েমেনে তৈরি কাসেফ-২ কম্ব্যাট ড্রোন ব্যবহার করা হয় বলে জানিয়েছেন জেনারেল সারিয়ি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর