রাশিয়ার হামলায় ৫০ সিরিয়ান বিদ্রোহী নিহত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৩৩৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

রাশিয়ার বিমান হামলায় ৫০ জনেরও বেশি সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে বিমান হামলাটি চালানো হয়। এতে ৫০ জনের বেশি বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। সোমবারের ওই হামলায় বহু মানুষ আহত হয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, হামলা চালানো হয়েছে ফায়লাক আলশাম নামের একটি ইসলামিস্ট গ্রুপের প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে। রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতা ও পর্যবেক্ষণে ইদলিবে যে যুদ্ধবিরতি চলছিল, এই হামলার ফলে তা লঙ্ঘন করা হলো।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রুশ বিমান হামলায় নিহতের সংখ্যা ৭৮ জন। এ হামলায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সে ক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর